জানিনা যাকে ভেবেছি শেষ সে-ই শেষ কিনা ...
নাকি কিছু আরম্ভ হার পূর্বাভাস মাত্র -
শেষ বলে কি সত্যি কিছু আছে নাকি সবটাই আপেক্ষিক ?
"এই বুঝি শেষ " মনে করে যতবার স্মৃতির
খাতা বন্ধ করতে যাই , ততবার আনাচে কানাচে
নতুন স্মৃতি এসে হাতছানি দিয়ে যায়-
মুক্ত আকাশের দিকে চেয়ে নতুন ভোরের স্বপ্ন
জাগে জীবনের শেষ রাতে -
খালি সাবান কৌটোয় থেকে যাওয়া সুগন্ধের মতই ,
সব "শেষ হয়ে যাওয়াই " তার কিছু কিছু
চিন্হ রেখে যায় -
সেই সব চিন্হ অক্ষয় অব্যয় , অশেষ -
তাই মনে হয় শেষ হেও হলনা শেষ /
No comments:
Post a Comment