Friday, November 18, 2011

mukhosh

সময় বদলেছে .. পাল্টেছে মানুষ মুখোশের দুপাশেই /
সাজিয়ে চার পাশে কৃত্রিম জগৎ ...
ঠোটে সাজানো মেকি হাসি -
বাস্তব বেঁচে থাকে পেট্রলের ধুসর ধোঁয়ায় ,
ভীর বাসের পাদানি আর আয়নার ওপারে /


shomoy

সময়ের পাকদন্ডি বেয়ে পার হয়ে গেছে অনেকটা বছর ...
রুপকথা আর বাস্তবের মাঝে আজ এক সমুদ্র ব্যবধান ...
জীবন তার রুক্ষ হাতে ছিঁড়ে ফেলে দিয়েছে
কল্পনার যবনিকা ...
স্বোপ্নোর নেশা কেটে আজ শুধু তীব্র
কঠিন সত্যের মুখোমুখি /

ratri

রাত্রি জেগে থাকে জানলার গরাদ ধরে -
চারিদিকে পুঞ্জিভূত অন্ধকার ....
কথাও গাড় কথাও ফিকে /
কথাও আবার , অন্ধকার ভেদ
করে এঁকে বেঁকে চলে গেছে স্ট্রীট লাইটে
ভেজা রাস্তা -
দুরে কথা থেকে ভেসে আসে কুকুরের আর্ত চিত্কার ...
হয়ত শোনা যায় কোনো রাত জাগা পাখির অস্থির ডানা ঝাপটানি -
নিদ্রাহীন চোখে জেগে থাকে রাত্রি সময়ের গরাদ ধরে -
এক ফালি চাঁদ শুধু নিশ্চিন্তে ঘুমোয় রাত্রির কোলে /
দেখেছিলাম তাকে কত স্বপ্ন কত সত্যির বাঁকে /
মনের গভীরে সাদা কালো রঙ দিয়ে রঙিন
স্বপ্ন এঁকে চলেছে -
কত বলা কত না বলা কথার মালা
গেঁথে চলেছে /
দেখেছি তাকে কত মন খারাপের দুপুর বেলায়
রোদ্দুর মাখা ছাদে /
সে আমার চোখের পাতার
টাপুর টুপুর জল -
মনের মাঝে গভীর কালো
অশ্রু ছল ছল /