Friday, November 18, 2011

ratri

রাত্রি জেগে থাকে জানলার গরাদ ধরে -
চারিদিকে পুঞ্জিভূত অন্ধকার ....
কথাও গাড় কথাও ফিকে /
কথাও আবার , অন্ধকার ভেদ
করে এঁকে বেঁকে চলে গেছে স্ট্রীট লাইটে
ভেজা রাস্তা -
দুরে কথা থেকে ভেসে আসে কুকুরের আর্ত চিত্কার ...
হয়ত শোনা যায় কোনো রাত জাগা পাখির অস্থির ডানা ঝাপটানি -
নিদ্রাহীন চোখে জেগে থাকে রাত্রি সময়ের গরাদ ধরে -
এক ফালি চাঁদ শুধু নিশ্চিন্তে ঘুমোয় রাত্রির কোলে /

No comments:

Post a Comment